1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, (নরসিংদী) প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আওয়ামীলীগ ও ইন্টেরিয়ম সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। তারা চেয়েছে প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে। কিন্তু প্রাইভেট লোকের কাছ থেকে লাভবান হওয়ার জন্য দেনদরবার ঠিক হয়নি দেখে তারা টিকাই কিনেনি। যেই কারনে ২০২০ সালের পর থেকে হামের টিকা প্রদান না করার ফলে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি। যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরো কমে আসবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমারা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম হাতে নিয়েছি। হাসপাতাল গুলোতে ১ লক্ষ স্যালাইন সরবরাহ করা হয়েছে।   স্বাস্থ্য ব্যবস্থাকে আরো গতিশীল করার লক্ষে আমাদের একটা বড় বাজেট রয়েছে। আগামী জুলাই মাসে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নেয়া হবে। তার মধ্যে থাকবে ৮০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মী। আগামীতে ব্যপক হারে স্বাস্থ্যখাতে কাজ করা হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ প্রমুখ।

এর আগে দুপুরে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহযোগিতা প্রদান কালে মন্ত্রী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে কুইক রেন্টালের নামে মহালুট করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সব বন্ধ করে দিয়েছি। আমরা সৌর বিদ্যুতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটা ননস্টপ হবে, বন্ধ হবে না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করব।

বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব ও বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্বাস্থ্য মন্ত্রী মনোহরদী ও বেলাবো উপজেলার দুই শতাধিক দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24