1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক আমান উল্লা আমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর আলম মেম্বার, মোস্তাক আহমদ, সাইফুদ্দীন, ইকবাল মেম্বার, আমিন ফারুকী, শাহ আলম কন্টাক্টতার সহ জাতীয় পার্টি জেলা, উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন,ঈদুল আজহা নীতির পথে থাকার, আল্লাহর পথে থাকার উৎকৃষ্ট উদাহরণ। হজরত ইব্রাহিম (আ.) তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে উদ্যোগী হয়েছিলেন। আল্লাহর নির্দেশিত পথে অটল থাকার জন্য প্রস্তুত ছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো- আল্লাহর নির্দেশিত পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য কোনোরকম আপস করা আমাদের উচিত হবে না। এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা।

ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন,
আজ আমরা ঈদুল আজহার শিক্ষার মধ্যে নেই, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা প্রতিযোগিতা করছি, সর্বশক্তি নিয়োগ করছি। ত্যাগের মহিমায় আমরা নিজেদের উদ্ভাসিত করতে পারছি না। সেই কারণে আমি মনে করি, ঈদুল আজহার দিনে এই শপথ নিতে হবে- পশু কুরবানির সঙ্গে দুর্নীতি ও দুর্নীতির জন্য প্রতিযোগিতাও কুরবানি করব। ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনের প্রত্যয় ও শপথ। জাতীয় পার্টি নেতৃবৃন্দ
ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানান।একই সঙ্গে আল্লাহর নির্দেশিত পথে কোনো আপস নয়, সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে- এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24