1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বাঁশ চড়া ইউনিয়নের মানুষের পাশে নিরলসভাবে কাজ করছেন সমাজসেবক কামরুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর-ঃ

জামালপুর সদর উপজেলার বাঁশ চড়া ইউনিয়ন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছেন সমাজসেবক কামরুজ্জামান । কোনো জনপ্রতিনিধির পদে না থেকেও তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে
দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন কামরুজ্জামান এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের পড়ালেখার সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগকালে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন চেয়ারম্যান না হয়েও তিনি যেভাবে মানুষের দুঃখ-কষ্ট নিজের মনে ধারণ করে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই বিরল। মানুষের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন তিনি। রাত-দিন যে কোনো সময় মানুষের ডাক পেলেই ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
এলাকাবাসীর মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে তার এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা মনে করেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা থাকলে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না, বরং মানবিকতাই একজন মানুষকে সমাজের প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
সমাজসেবক কামরুজ্জামান বলেন, “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় পাওয়া।”
বর্তমানে জামালপুর সদর উপজেলা জুড়ে তার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24