1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যশোর ও নড়াইলে ঈদকে সামনে রেখে র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা । কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। মঙ্গলবার (২৬ মে) যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন । এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে র‍্যাবের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

মেজর ফজলে রাব্বী আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যশোর ও নড়াইল জেলার সাধারণ জনগণ ও পশু ব্যবসায়ীদের যেকোনো জরুরি প্রয়োজনে র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24