1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

নেত্রকোণায় সিংহের বাংলা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী খসরু,

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেত্রকোণা সদর উপজেলায় ৪নং সিংহের বাংলা ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ,উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়নের ভোটারগণ। এরই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নেত্রকোণা সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা বর্তমান নেত্রকোণা জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক,নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নেত্রকোণা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মুখলেছুর রহমানখান খসরু।

তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিংহের বাংলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন,ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নসহ জনসেবা করার লক্ষ্যে আমার এই পথ চলা। তিনি ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র ঈদুল আযহা মানুষকে ত্যাগ সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। আমি ৪নং সিংহের বাংলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। তিনি বলেন,সব সময় ইউনিয়নবাসীর মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও ইউনিয়নবাসী জনগণের ভালোবাসা,দোয়া ও সমর্থন নিয়ে একটি আধুনিক,উন্নত জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

মোঃ আলম খান।

নেত্রকোনা।

মোবাইলঃ ০১৯৩৮৩২০৮২৪.

তাং ২৬-০৫-২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24