1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

ইতিহাস-ঐতিহ্য ও জনজীবনের কথা বলবে ‘বিশ্বম্ভরপুরের কথা’

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ত্রৈমাসিক প্রকাশনা “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমদ, কবি ও সাহিত্যিক ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, জাতীয় দৈনিক মানবজমিন-এর বিশ্বম্ভরপুর প্রতিনিধি সোহেল আহমদ সাজু, দৈনিক একাত্তর পত্রিকার প্রতিনিধি জয়, দৈনিক বিকাল বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এবং বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সদস্য মো. শুকুর আলী, দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জিয়াউর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। তাই যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। কোনো প্ররোচনা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ না হয়ে জনস্বার্থে তথ্যভিত্তিক ও ঘটনাবহুল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় জনজীবনের বিভিন্ন দিক নিয়মিতভাবে পত্রিকায় তুলে ধরার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন,
“বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকাটি এলাকার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা ও গৌরবগাথা তুলে ধরে পাঠকমহলে বিশেষ স্থান করে নেবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24