1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

তেলবাহী ওয়াগন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জীবন দেওয়ান উজ্জ্বল

মৌলভীবাজার জেলার লাউয়াছড়া এলাকায় তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে বিশেষ হাইড্রোলিক টুলব্যান আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, “লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর লাউয়াছড়া এলাকায় রেলপথের দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে ওয়াগনটি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা চলছে।

“দ্বিতীয় লন্ডন” খ্যাত সিলেট অঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দুর্ঘটনাটি সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24