1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ, কক্সবাজার):
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫), সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

আজ ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯:১৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ ইকরাম (৩৬) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের জাদিমুড়া ক্যাম্প নং-২৭, ব্লক- এ/১, এফসিএন-৪০০৯৯২ এর মোবারক হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ ইকরাম টেকনাফ থানার ২০২১ সালের একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞ আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সাজা পরোয়ানাভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক ও অপরাধ দমনে র‌্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24