1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রামপালে গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

উপজেলা প্রতিনিধি (রামপাল) বাগেরহাট,

মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রামপালের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।

৩০ মে ২০২৬, শনিবার সকালে রামপাল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এলাকায় ফিতা কেটে নলকূপটির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণের সেবা করা। তার শাহাদাত বার্ষিকীতে এই নলকূপ অসহায় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নলকূপটি চালু হওয়ায় আশেপাশের শতাধিক পরিবার বিশুদ্ধ পানি পাবে। দীর্ঘদিন ধরে গুচ্ছ গ্রাম এলাকায় সুপেয় পানির সংকট ছিল।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24