1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

গোপালগঞ্জে চিৎকার করলে মুখে বালিশ চাপা, শিশুকে ধর্ষণের অভিযোগে আটক বেকারি কর্মচারী

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় ২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বেকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার, ২৯ মে রাত ৮টার দিকে বিসিক শিল্পনগরীর একটি বেকারির দোতলায় এ ঘটনা ঘটে। আটক যুবকের বয়স আনুমানিক ২০ বছর।

গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন সাহা জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখেছে। ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে বেকারির দোতলায় নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখে বালিশ চাপা দেয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা রুজুর পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।
স্বজনের বক্তব্য: শিশুটির মা জানান, “আমার ছেলে সন্ধ্যার পর দাদার বাসায় যাচ্ছিল। এ সময় টাকা ও খাবারের লোভদেখিয়ে বেকারির দোতলায় নিয়ে তার সঙ্গে অমানবিক কাজ করা হয়।” তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24