1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এস. কে. জাফর, সাংবাদিক মোহাম্মদ হোসাইন, সাংবাদিক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা সভাপতি খোরশেদ আলম বলেন, “ঈদুল আজহার শিক্ষা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে। সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়বদ্ধতা বজায় রাখা সময়ের দাবি।”

তিনি সকল সাংবাদিক ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।— আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24