1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মতুর্জাকে নিয়ে এক প্রানবন্ত মতবিনিময় হলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে । আয়োজক সংগঠন বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটি। গত শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,দুপুরে নবান্ন রেষ্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কমিউনিটির সুপরিচিত সংগঠক আহমেদ সোহেল ও প্রতিষ্ঠাতা রাসিক মালিকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশ দূতাবাসের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মতুর্জা মতবিনিময় কালে বলেন, দূতাবাস ও কনস্যুলেট অন্য যেকোন সময়ের চেয়ে ভালো সেবা প্রদান করছে। আমরা প্রবাসীদের যেকোন অভিযোগ পেলে তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা করি। সংবাদ কর্মিরা যেকোন সময় আমাকে কল করে যেকোন তথ্য যাচাই করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করে থাকি সঠিক তথ্য সরবরাহে। এক প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বলেন, আগে দূতাবাসের ফ্রন্ট ডেস্কের একজন স্টাফের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল। তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।খবর আইবিএননিউজ ।
তিনি বলেন, দূতাবাস ও কনস্যুলেটের বড় সমস্যা হলো টেলিফোন। প্রবাসী বাংলাদেশিরা টেলিফোন করে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। কেউ টেলিফোন রিসিভ করেন না। বাস্তবতা হলো আমরা প্রতি মিনিটে গড়ে ৪টি কল পেয়ে থাকি। একসাথে তা হ্যান্ডেল করা যায় না। তবে এখন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে তার উন্নতির চেষ্টা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মিডিয়াগুলো অনবরত বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তার প্রভাব পড়ে স্টেট ডিপার্টমেন্ট ও এ দেশের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে। একজন প্রেস মিনিস্টার হিসেবে এ সবের মোকাবেলা আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূল ধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী, নিউইয়র্ক নিউ হরাইজন লায়নস ক্লাবের ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন কামাল, নিউইয়র্ক নিউ হারাইজন লায়নস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনোয়ারুল ইসলাম,কমিউনিটি এক্টিভিস্ট ও নিউইয়র্ক ষ্টেট আ‍্যসেন্সসী প্রাইমারি নির্বচনের প্রাথী জে মোল্লা সানী, ইমতিয়াজ চৌধুরী, মোস্তাফিজ চৌধুরী, ডা.আমানুল্লাহ, নিউজ পোর্টাল নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, মূলধারার ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাব এর সাধারণ সম্পাদক দেলোয়ার মানিক, মোস্তাকিম আবেদ, সৌারভ ইমামসহ আরো অনেকেই ! আয়োজক সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা আহমেদ সোহেল এ সময় প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজাসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সবাইকে রকমারি আয়োজনে দুপুরের ভোজে আপ্যায়ন করেন ।মতবিনিময় এর শুরুতে ১৯৫২-এর ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং আজ পর্যন্ত সকল গন আন্দোলনে নিহতদের স্বরনে দাঁড়িয়ে একমিনিট কাল নীরবতা পালন করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24