1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান সুমন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

আতিকুর রহমান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান মিজানুর রহমান সুমন। তার এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়নে মেহেন্দিগঞ্জসহ বরিশাল অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন মিজানুর রহমান সুমন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য ও সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের (টুকু-আলীম) কমিটির সদস্য, (জুয়েল-হাবিব) কমিটির সহ-আপ্যায়ন সম্পাদক এবং (রাজিব-আকরাম) কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

পরবর্তীতে তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (টুকু-মুন্না) কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে নবগঠিত (মুন্না-নয়ন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা এবং সংগঠনের প্রতি তার নিষ্ঠা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এই পদোন্নতি মেহেন্দিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

মিজানুর রহমান সুমনের এই অর্জনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24