1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

শিক্ষক, সাহিত্যিক ও গবেষক ,কবি, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল হামিদ সরকার –

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

শহিদুল ইসলাম প্রতিবেদক
কবি,গবেষক, শিক্ষক, প্রকৃতিপ্রেমী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেলুয়া গ্রামে, ১৯৭৩ সালের ১ ডিসেম্বর। পিতাঃ মৃত আফতাব উদ্দিন সরকার (স্কুল শিক্ষক) ও মাতাঃ মৃত মোছাঃ হামিদা খাতুন ( শিক্ষাবান্ধব – সু- গৃহিণী) ।

নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর বেলকুচি সিরাজগঞ্জের সেনভাঙ্গাবাড়ী গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কবি আব্দুল হামিদ সরকার বেলকুচি উপজেলাধীন নারী শিক্ষা উন্নয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। লেখালেখির পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত। তিনি ত্রি়ভুজ প্রেমের কবি। অর্থাৎ কবি আব্দুল হামিদ সরকার স্রষ্টাপ্রেম,মানবপ্রেম ও দেশপ্রেমে আসক্ত। তাই তার কবিতা উপন্যাসে প্রেম- প্রকৃতি, ফুল – পাখি, মুক্তিযুদ্ধ ও শিশুতোষ লেখা বিশেষভাবে লক্ষণীয়। সাহিত্যচর্চায় তিনি নিমগ্ন সেই আশির দশক থেকেই। তিনি সমানতালে কবিতা, প্রবন্ধ, উপন্যাস লিখে চলেছেন। সেদিক থেকে তিনি সব্যসাচী লেখকও বটে।

তিনি ত্রি়ভুজ প্রেমের কবি ও ঔপন্যাসিক হিসেবে সুপরিচিত। তিনি মনে করেন তার শারীরিক বয়স পঞ্চাশ ছুঁয়ে গেলেও তার মনের বয়স মাত্র কুড়ি বছর।
তারুণ্য যেহেতু প্রেম চায় সেহেতু তিনি টক- ঝাল- মিষ্টি প্রেমের উপন্যাস বেশি লেখেন। তিনি তার প্রতিটি উপন্যাস ও কাব্যে অপবিত্র প্রেমের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছেন। কবি আব্দুল হামিদ সরকার ধ্বংস নয়, সৃষ্টি চায়, যুদ্ধ নয়, শান্তি চায়। তার দুচোখে শুধুই স্বপ্নের আল্পনা। তিনি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ দেখতে চান।

শিশুর হাসি ও বাংলার রাখালিয়ার বাঁশি তাকে মুগ্ধ করে। তিনি ব্যথিত হন নিরন্ন শিশুর কান্না দেখে। কবি আব্দুল হামিদ সরকার শিক্ষা ও সাহিত্য অঙ্গনে অবদান রেখে চলেছেন। শান্ত,ধীর স্থির,নিরহংকার কবি আব্দুল হামিদ সরকার তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে পাঠক সমাজে আলোড়িত হচ্ছেন। তিনি সমাজে অসত্য, অসুন্দর ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়তোলা এই কবি অত্যন্ত সাধারণভাবে জীবন – যাপন করছেন । কবি আব্দুল হামিদ সরকার বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো — প্রেমের সুনামি, ভালোবাসার রঙধনু, দূর আকাশের নীহারিকা, রক্তকাজল, লুৎফা, অস্তমিত সূর্য, ও কিশোর ছড়া কাব্য – মধ্য রাতের হাসি।

তার আরো অনেক কাব্য উপন্যাস প্রকাশের পথে।
তিনি একাধারে কবি প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। তিনি সদা হাস্যউজ্জ্বল এক সাদা মনের মানুষ হিসেবে লোকালয় জনপদে ” কবি স্যার ” নামে সুপরিচিত। ব্যক্তি জীবনে তিনি চার সন্তানের জনক ও সংসার ধর্মে ডুবে থাকা এক খোদাভীরু মানুষ। সৃষ্টি তার একমাত্র সাধনা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ মতিহার ক্যাম্পাসে বসে অধিকাংশ কাব্য উপন্যাস রচনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24