1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

আশুলিয়ায় ঘাস খাওয়ায় ছাগল হত্যা, জানতে চাওয়ায় নারীকেও হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

সাভারঃ আশুলিয়ায় তাজপুর এলাকায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আলি সরকার (৫৫) নামে একজনের বিরুদ্ধে।

শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

নিহত সে রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী ।

অভিযুক্ত হলেন, ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে আলি সরকার ।

থানা পুলিশ ও স্থানীয়রা বলেন, গত বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলি সরকারের উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলি সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করেন। পরে ছাগলের বিষয়ে জানতে আলি সরকারকে জিজ্ঞাসা করতে যান রুপবান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলি সরকার হাতে থাকা ধারাল দা দিয়ে রুপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তালিব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24