1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে একজন বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে এই অভিযোগে ১০-১৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে সোহেলকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। পরে প্রায় ৩০ জন ভুক্তভোগী এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সোহেলের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের বিএনপির সহ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। সে পূর্ব থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বেও সোহেল বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোহেল রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ভাঙ্গুড়া ত্যাগ করে চলে যায়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সোহেল ভাঙ্গুড়াতে ফিরে আসে। ভাঙ্গুড়া এসেই সে আবারো চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় সোহেল ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া , পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধ শতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘর সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা দেয়ার পরে সাত-আট মাস পেরিয়ে গেলেও কোন সুবিধা পায়নি অধিকাংশ ভুক্তভোগী। ফলে ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শনিবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের ৩০ জন ভুক্তভোগী।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন এক বছর আগে। আজও কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি। অভিযোগ দিয়েছি।

আরেক ভুক্তভোগী হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে সোহেল রানা কোন বক্তব্য দেননি।

তবে তার স্ত্রী শিখা বলেন, আমার স্বামী চিটার সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিছে কেন। এখন তারা মারছে। তাই টাকা পরিশোধ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সোহেল সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। যেহেতু এসব সুবিধা প্রদানের বিষয় উপজেলা প্রশাসন সম্পর্কিত। তাই তাদেরকে প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো ক্যাপশন: প্রথম ছবিতে ভুক্তভোগীরা অবস্থান নিয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন।
দ্বিতীয় ছবিতে সোহেল রানাকে ধোলাই দিচ্ছে ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24