1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাইশা মনি (৮) নামের এক শিশু।
আজ সোমবার (৭ই জুন) বিকেল আনুমানিক ৫টার উপজেলার, রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাইশা মনি ঐ এলাকার রাশেদুল ইসলামের মেয়ে। জানাগেছে, আজকে বিকেল আনুমানিক ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে, রাইসা মনি নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে ওখানে ডুবে যায়। পরে তার সাথে গোসল করতে যাওয়া, রাকিবুল ইসলাম, মনির মিয়া, সাগর মিয়া ও ফারহানা খাতুন সবাই দেখে। এবং এবং তাকে বাঁচার জন্য ফারনা সেখানে চলে যায়। কিন্তু গিয়ে তাকে আর খুঁজে পায়নি বলে জানান।
এ ব্যাপারে মনির মিয়া বলেন, যখন সে দূরে গিয়ে ডুবে যায়। তখন ফারহানা তাকে বাঁচার জন্য যায়, কিন্তু যাওয়ার পরে তাকে আর পাওয়া যায়নি। নিহত আয়েশা মনি “কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার” ২য় শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে। পরের চিলমারী ফায়ার সার্ভিসের টিম সেখানে উপস্থিত হয় এবং টিম লিডার গোলজার হোসেন বলেন, আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে ডুবুরি কোন দল নেই, শুধুমাত্র রংপুর বিভাগ একটি দল আছে। তারা এখন লালমনিরহাটে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া লোক কে উদ্ধার করতে গিয়েছেন। আজকে আসা সম্ভব হবে না, আগামীকাল সকালে আসতে পারে বলে জানান তিনি। এদিকে রাইশা মনি নিহতের কারণে, এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24