1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত এ্যাডঃ রেজাউল হোসেন চেয়ারম্যান ও এ্যাডঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পুনঃনির্বাচিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার,২৪ এপ্রিল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।খবর আইবিএননিউজ।

কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি’র সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র সভাপতি এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টি’র চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহমুব। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

কাউন্সিলে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এবং এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনঃনির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান পদে এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24