1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বাগেরহাটের রামপালে প্রবীণ দলিল লেখক জাহাঙ্গীর কবিরসহ বিএনপি নেতৃবৃন্দের নামে মামলার নিন্দা, প্রাত্যাহার দাবী

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে প্রবীণ দলিল লেখক এস,এম জাহাঙ্গীর কবির ও এস,এম জগলুল কবিরসহ বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন দলিল লেখক নেতৃবৃন্দ। নিষিদ্ধ যুবলীগ নেতার কথিত হত্যার ঘটনাকে পূজি করে এ হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবী করেছেন দলিল লেখক কমিটির নেতৃবৃন্দ। তারা দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিএনপির নেতা কর্মীদের বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র করে মামলা দায়ের করেছে। তারা রামপাল উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব এস,এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান ও বিএনপি নেতা শেখ আ. ওহাবের নামে মামলা করে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। আলোচিত যুবলীগের এখলাস গাজী অসুস্থতা জনিত কারণে মারা গেলেও আ.লীগের একটি মহল এটাকে পুঁজি করে ফয়দা লুটতে চাইছে বলে তারা দাবি করেন। নেতৃবৃন্দ উর্ধ্বতন পুলিশ প্রশাসনের দ্রুত নিরপেক্ষ তদন্ত করে নেতৃবৃন্দদের মামলায় পুলিশি হয়রানি ও মামলা থেকে অব্যাহতির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24