1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

জেলা সভাপতি খোরশেদ আলম টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24