1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নলছিটিতে হতদরিদ্র মানুষের মাঝে বিণামূল্যে পানির ট্যাংক বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে সুবিধাভোগী হতদরিদ্র ১’শ পরিবারের মাঝে বিনামূল্যে ১’শটি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাজেরা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিওটির ঝালকাঠি জেলা ফিল্ড অফিসার মোঃ আঃ ওহাব তালুকদকর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুস্বাশনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ বরিশাল অঞ্চলের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ রহমত উল্লাহ ও জুনিয়র প্রজেক্ট অফিসার মোঃ আননূর খান।

এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০টি গভীর নলকুপ স্থাপন করে দেওয়া হয় ও টিউবওয়েলের বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য প্রতি পরিবারে ১টি করে মোট ১০০টি পানির ট্যাংক বিতরণ করাহয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24