1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সীমান্তের শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় থাকা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগে শুক্রবার ভোরে চার নারী, চার পুরুষ ও চার শিশুকে দৌলতপুরের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি ও এলাকাবাসী পুশইনে বাধা দেয়। এরপর থেকে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীরে পাটক্ষেতের আইলে অবস্থান করছিলেন তারা।

স্থানীয় বাংলাদেশিরা মাঝে মাঝে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে তাদের খাবার-পানি দিয়ে আসেন। টানা চারদিন পর তাদের সরিয়ে নেয় বিএসএফ।

ওই ১২ জনের পুশইন নিয়ে গত শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় বিএসএফ তাদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করেনি এবং ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে সীমান্তের ১৫০/৩-এস পিলারের কাছে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওই ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার ভাষ্য, ‘প্রথম দফার বৈঠকে বিএসএফ আটকে পড়াদের ভারতীয় নাগরিক নয় বলে দাবি করেছিল। তবে বিজিবি তাদের ভারতীয় নাগরিক হওয়ার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করে এবং কঠোর অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়।’

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্ত এলাকায় কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে অবস্থান করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24