1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা ড্রেজার মেশিনে পাড় কেটে বালু উত্তোলন, হুমকিতে তাহিরপুরের শিমুলবাগান ও গ্রামগুলো নওগাঁ জেলার পোরশায় ১৬৯ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ ফতেপুর গ্রামের মোবারকনগর মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে মাওলানা আনিছুর রহমানের বাড়ি পর্যন্ত ৯০০ ফুট ইট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান নির্মাণকাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসারের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৬ ফুট প্রস্থ ও ৯০০ ফুট (প্রায় ২৭৪ মিটার) দৈর্ঘ্যের ইট সোলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনপূর্ব বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, মাত্র তিন মাসের ব্যবধানে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসারের উদ্যোগে এলাকায় বহু রাস্তা, ক্লাব, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৫৪ বছর ধরে অবহেলিত এই এলাকায় রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তাটি নির্মিত হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে।

তিনি আরও বলেন, আমাদের যে রাজনৈতিক বঞ্চনা রয়েছে, সেখান থেকে বের হয়ে সরকারি দল ও বিরোধী দল এক হয়ে কাজ করতে পারলে এলাকার উন্নয়ন আরও বেশি হবে। উন্নয়নমূলক কাজে দল-মত নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে এগিয়ে আসতে হবে। বিরোধী দলের জায়গা থেকে সরকারের ভালো কাজের সহযোগিতার দৃষ্টান্ত দেখতে চাই, পার্লামেন্টে সেটার সূচনা হয়েছে। বিরোধী দল সরকারের ন্যায়সঙ্গত ভালো কাজে সহযোগিতা করবে এবং অন্যায় কাজের বিরোধিতা করবে। জনকল্যাণে ভূমিকা রাখতে সকলে মিলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এবং জামায়াতের মনোনীত দক্ষিন শ্রিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার সালাউদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাও আব্দুল মোমেন, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন আমির মাও. রওশান আলী, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান নির্বাহী সদস্য মো: ওমর ফারুক, ইউনিয়ন সহ সেক্রেটারি আব্দুল আহাদ, ওয়ার্ড সভাপতি মাও আনিছুর রহমান, ১ং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আমিরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জন সাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24