1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

খুলনা-যশোর মহাসড়কে বাস ও ট্যাঙ্কারের ত্রিমুখী সংঘর্ষে ব্যাপক হতাহত।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ সবুর শেখ, ফুলতলা প্রতিনিধি।

খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার যুগনী পাশা মাদ্রাসা বাজার এলাকার সামনে এক মর্মান্তিক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ ১৭ জুন ২০২৬ ইং, বুধবার সকাল ৮টায় খুলনা-যশোর মহাসড়কের যুগনী পাশা মাদ্রাসা বাজারের সামনে একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাঙ্কার ও অপর একটি যানবাহনের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ফলে যানবাহনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু যাত্রী আহত হন। স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24