1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

হাইতিকে ৩-০ গোলে হারানোয় ঠাকুরগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁও, ২০ জুন: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। দলের এই জয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন ঠাকুরগাঁওয়ের ব্রাজিল সমর্থকরা।

শনিবার (২০ জুন) সকালে শহরে একটি আনন্দ র‍্যালি বের করেন তারা।
র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিলের পতাকা হাতে নিয়ে সমর্থকরা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জয় উদযাপন করেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমর্থকরা জানান, বিশ্বকাপে ব্রাজিলের এই জয় তাদের নতুন করে আশাবাদী করেছে। সামনে দলের আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ব্রাজিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24