1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

মানবিক সাহায্যের আকুল আবেদন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শামীম—

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ উপজেলা ধুলদিয়ার গ্রামের বাসিন্দা মোঃ শামীম হোসেন বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। তিনি দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন।

শামীমের পিতা মৃত আঃ ওহাব এবং মাতা মোছাঃ শাফিয়া খাতুন। কিছুদিন আগেও তিনি নিজে কাজ করে সংসার চালাতে সক্ষম ছিলেন। কিন্তু হঠাৎ করেই অসুস্থতা তাকে পুরোপুরি কর্মক্ষমতাহীন করে তোলে। বর্তমানে তিনি কোনো কাজ করতে পারছেন না, ফলে তার পরিবারের ওপর নেমে এসেছে চরম দুর্দশা।

পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও দুটি একটি ছেলে এবং একটি মেয়ে ছোট সন্তান। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ তো দূরের কথা, ওষুধ কেনার মতো সামর্থ্যও এখন আর তাদের নেই। প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসার ব্যয়, আর সেই সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা।

চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন শামীম ও তার পরিবার। মানবিক সহানুভূতি ও আর্থিক সহযোগিতার আশায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি তিনি আকুল আবেদন জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, একটু সহায়তা পেলেই হয়তো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন শামীম।

সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অনুরোধ—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান, মানবিকতার হাত বাড়িয়ে দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24