1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলন এর কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৪টায় নওয়াবেকি বাজার সংলগ্ন এক হলরুমে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক রায়। তিনি বলেন, “জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য প্রভাষক মোঃ মামুনুর রহমান, গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় পরিষদের সদস্য মোঃ আলফাত হোসেন এবং সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা। বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহ্বায়ক: জিএম মাহফুজ
যুগ্ম আহ্বায়ক: মোঃ রিয়াজ হোসেন
সদস্য সচিব: মোঃ মনিরুল ইসলাম
যুগ্ম সদস্য সচিব: মোঃ মহিউদ্দিন
সদস্য: মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল মমিন, মোঃ আহাদ মল্লিক, মোঃ ওমর ফারুক, আবুল হোসেন, জিএম তানভীর আহম্মেদ এবং বাবু সোনা মোঃ আসিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদ সময় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনিরুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্যামনগরে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24