1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।
রবিবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক বর্মার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল কাওসার, ৯নং সাতোর ইউনিয়নের কৃষক রেজাউল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আলু উৎপাদনে কৃষকদের খরচ দিন দিন বেড়েই চলেছে। বীজ, সার, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে কৃষকরা আর্থিকভাবে চাপে রয়েছেন। এর সঙ্গে কোল্ড স্টোরেজে অতিরিক্ত ভাড়া কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
তারা অভিযোগ করেন, বর্তমানে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের যে ভাড়া নেওয়া হচ্ছে তা কৃষকদের সামর্থ্যের বাইরে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক ও ব্যবসায়ীরা বলেন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং কৃষকদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন, যা ভবিষ্যতে আলু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ সময় আলুর ভ্যালু চেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, কৃষক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24