1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস , মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধ :

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের আগে উপজেলার পাঁচকান্দি দক্ষিণপাড়া এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো—জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। তারা মাদ্রাসাটিতে থেকে লেখাপড়া করত।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার অজুখানায় অজু করছিল চার শিক্ষার্থী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত চারজনকে হাসপাতালে আনা হলে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর একজন চিকিৎসাধীন রয়েছে।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24