1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

মালয়েশিয়ায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

মালয়েশিয়া থেকে : মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে আয়োজিত সৌহার্দ্যপূর্ণ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের পক্ষে দফতর সম্পাদক ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুজ্জামান এবং প্রচার সম্পাদক ও নাগরিক টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক বাপ্পি কুমার দাস প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন এ সৌজন্য সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, স্বল্প সময়ের জন্য হলেও প্রবাসে বসবাসরত যশোর অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
অনুষ্ঠানে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রবাসের মাটিতে এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24