1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. হাবীবুল্লাহ।
ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাই নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।
এ সময় তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সহায়তা দিতে পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহজাহান হোসেন, পিপিএম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাহমুদুল ইসলাম, মো. সোহেল রানা এবং সাঈদ নাসিরুল্লাহ, পিপিএম।
এ ছাড়া গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24