1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

নরুন্দিতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহতের লক্ষ্যে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নরুন্দি চকবাজারে অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চকবাজার থেকে শুরু হয়ে নরুন্দি রেলস্টেশনসহ এলাকার বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে পুনরায় চকবাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান (শফি) এবং জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, ও সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক। সমাবেশ পরিচালনা করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে রয়েছে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24