1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন স্কুলের সেক্রেটারি, আল-আমিন কলেজের গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার আগ পর্যন্ত মোবাইল ফোন বাবা-মায়ের কাছে জমা রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। খারাপ সঙ্গ, মাদকাসক্ত ও ধূমপায়ী বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। সৎ সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর অসৎ সঙ্গ ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাবা-মায়ের কথা মেনে চলতে হবে, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

তিনি আরও বলেন, আল-আমিন নামটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর উপাধি থেকে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করতে হবে। আমাদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আমাদের জাগিয়ে রাখে এবং লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে। আমরা যেন সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারি এবং একজন যোগ্য নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে পারি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জিএম রাসেল। হামদ পরিবেশন করেন আব্দুল্লাহ সোহেল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ ভূঁইয়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান ও মিরাজ হোসেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, বিএমটি শাখার প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মোস্তফা এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আলী।

অনুষ্ঠান শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24