1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, মামলা রুজু, প্রতারক গ্রেফতার এবং মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

তারিখ: ২৫-০৬-২০২৬ খ্রিঃ

ইউনিটের নামঃ যাত্রাবাড়ী থানা, ডিএমপি, ঢাকা।

*বিষয়ঃ পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, মামলা রুজু, প্রতারক গ্রেফতার এবং মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে।*

আসামি লাবু কাজী (৩৩), পিতা- অজ্ঞাত, সাং-কোনাপাড়া, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা নিজেকে *যাত্রাবাড়ী থানার পুলিশের সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়া বাদীর ব্যবহৃত আইফোন, যাহার মডেল ১৬ প্রো ম্যাক্স, যাহার মূল্য অনুমান ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা প্রতারণা করিয়া নিয়ে নেয়। এছাড়াও তোতা মিয়া (৩৮) এর নিকট হতে আসামী লাবু কাজী নিজেকে পুলিশ পরিচয় দিয়া ভিকটিম উদ্ধারের কথা বলিয়া নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং জনৈক মিলনকে থানা হইতে ছাড়িয়া দেওয়ার কথা বলিয়া মিলনের ভাই মো: সালাম (৪৮) এর নিকট হইতে যাত্রাবাড়ী থানার সেকেন্ড অফিসার পরিচয় দিয়া নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা* আত্মসাৎ করে। এছাড়াও আসামী লাবু কাজী থানার আশেপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের দোকান ও আড়ৎ সহ বিভিন্ন জায়গা হইতে নিজেকে পুলিশ পরিচয় দিয়া অবৈধ ভাবে টাকা পয়সা আত্মসাৎ করিয়া আসিতেছিল। গোপন সংবাদ এর ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামীর নিকট হইতে বাদীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

শ্রদ্ধান্তে
অফিসার ইনচার্জ
যাত্রাবাড়ী থানা, ডিএমপি, ঢাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24