1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ সুজন আহম্মেদ, ক্রাইম রিপোর্টার :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কুমড়াডাঙ্গা এলাকায় মাদক সেবনের দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত ১১টার দিকে কুমড়াডাঙ্গা এলাকায় স্থানীয় গ্রামবাসী মাদক সেবনের সময় তিনজনকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচার শেষে তাদের দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

মো. গোলাম রসুল (২২), পিতা: মৃত ফজলুল হক, গ্রাম: পার-ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া, পাবনা।

মো. কিতাবুল ইসলাম (৪০), পিতা: আবু বক্কর সিদ্দিক, গ্রাম: সজনাই, চাটমোহর, পাবনা।

মো. নয়ন (২৭), পিতা: আব্বাস প্রামাণিক, গ্রাম: খেতাভাগা, ফরিদপুর, পাবনা।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

মোঃ সুজন আহম্মেদ
২৫ জুন ২০২৬ ইং
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24