1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

রাঙ্গামাটিতেআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: ‘মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি,
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, বরং পুরো সমাজ ও দেশের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহপরিচালক রামেশ্বর দাস, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নুয়েন খিশা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস এবং রাঙ্গামাটি স্থায়ী ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ পেয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।বক্তারা মাদকের সহজলভ্যতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24