1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় ১১ জন মৎস্যচাষীর মধ্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ওই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন-২৬) দুপুরে সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুফলভোগীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। মৎস্যচাষীদের মাঝে উপকরণ হিসেবে এয়ারেটর, মাছের খাবার, চুন, সার ও জিওলাইট দেওয়া হয়। এ সময় তাদের মাঝে পেঁপে গাছের চারাও বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে প্রদর্শনীর ১১ জন চাষির নাম ও পুকুরের অবস্থান- মঙ্গলকোট ইউনিয়নে কন্দর্পুপুর গ্রামের মোঃ মোখলেছুর রহমান ও মাগুরখালী গ্রামের লাকি পারভীন। বিদ্যানন্দকাটি ইউনিয়নে পরচক্রা গ্রামের মোছাঃ সাদিয়া খাতুন। মজিদপুর ইউনিয়নে মজিদপুর গ্রামের মোঃ সামছুল আলম বুলবুল ও বাগদাই গ্রামের মোঃ তাজাম্মুল ইসলাম। কেশবপুর ইউনিয়নে কেশবপুর সদরের মূলগ্রাম গ্রামের মোঃ রায়ানুল হক এবং কেশবপুরের মোঃ কামাল উদ্দীন। সুফলাকাটি ইউনিয়নে সারুটিয়া গ্রামের ছবুরুন্নেছা বেগম। পাঁজিয়া ইউনিয়নে মাদারডাঙ্গা গ্রামের নার্গিস নাহার বানু গৌরীঘোনা ইউনিয়নে গৌরীঘোনা গ্রামের মুসলিমা খাতুন ও সুমন শেখ।
ছবিঃ
২৬/০৬/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24