1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে জুমার নামাজ শেষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

মো:আল আমিন , সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে পাঁচরখী দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাঁচরখী দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা এটিএম নাজমুল হুদা। তিনি বলেন, কোনো জেলার জনগণকে ঢালাওভাবে নেতিবাচক বিশেষণে আখ্যায়িত করা একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার জন্য সমীচীন নয়। এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সম্প্রীতি, শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় মূল্যবোধের জন্য সুপরিচিত। তাই কোনো ধরনের সাধারণীকরণমূলক মন্তব্য পরিহার করে তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত মুসল্লিরাও এ বক্তব্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং জেলার সম্মান ও সম্প্রীতি রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার এক মতবিনিময় সভায় জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি সাতক্ষীরায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24