1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

কুষ্টিয়ায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোন কারনে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে।
তবে সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24