1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

আত্রাইয়ে আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক অবিবাহিত প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদীর ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষ পাড়া গ্রামের মৃত দুখুর মিঞার ছেলে। তিনি অবিবাহিত এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা শবদুলের বাড়ির পাশে আত্রাই নদীর ধার দিয়ে আলী নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি নদীতে একটি লাশ ভাসতে দেখে জানাজানি করেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। পরে বিষয়টি আত্রাই থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে, তিনি মান্দা উপজেলার বাসিন্দা। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24