1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

অপহরণ মামলার পলাতক আসামি মিন্টু গ্রেপ্তার টেকনাফে

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ,

ফেনীর চারটি চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টু (২৫)কে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ফেনীর চার অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে গত ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24