1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতেই চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে জামাল নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত দুইটার পর প্রথমে শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। সেখান থেকে ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১২ আনা স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

এরপর কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে হানা দিয়ে এক ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়। একই রাতে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়ি থেকে ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা।

এ ছাড়া একই এলাকার জামালের বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ওই বাড়ি থেকেও এক ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরপর চারটি বাড়িতে ডাকাতির ঘটনায় খাগকান্দা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :২১-১১-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24