1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইয়া রাসুলুল্লাহ লিখেছেনঃ: এস এম আবদুল বারেক দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন আলহাজ্ব আরশ আলী পঞ্চগড়ে বালাইনাশকে কৃষকের ফসল নষ্টের অভিযোগ পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে হতাশ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ১ টাকায় ৪ লাউ, লোকসানে কৃষকেরা নারায়ণগঞ্জে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে এগিয়ে আছেন , হাজি আরশ আলী কেশবপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মতবিনিময় সভা উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই

ইয়া রাসুলুল্লাহ লিখেছেনঃ: এস এম আবদুল বারেক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।

ঘুমের ঘোরে যখন সবার চোখের পাতা জুড়ায়,
গভির রাতে চারিদিকে কিছুই দেখার নাই।
ঠোঁটের কোণে দরুদ জাগে, বুকে জ্বলে আলো—
নবীর দরুদ পড়তে পড়তে ঘুমের দেশে চলো।

ভোরের আলো চোখে পড়ে, জাগে পাখির গান,
রওজা মোবারকের স্মরণ – কাঁদে অবুঝ প্রাণ।
অজান্তে ফের জবান জুড়ে দরুদ ঝরে ধীরে—
“সল্লে আলা” বলতে বলতে অশ্রু নামে নীরে।

রাজপথে বা ঘরের কোণে, যখন চলি একা,
আপনার সাথে কখন কিভাবে আমার হবে দেখা।
চলায় ছন্দে দরুদ বাজে, অন্তর জুড়ায়—
আপনার নামের মধুর সুরে- হৃদয়ে তৃপ্তি পায়।

ক্লান্ত দুপুর, সন্ধ্যাবেলা— যেথায় থাকি যথা,
আপনার সনে বলতে থাকি- ভালবাসার কথা।
দুনিয়ার সব রঙিন আলো- ফিকে লাগে ক্ষণ—
আপনার দরুদে- জাগ্রত থাকে আমার সারাক্ষণ।

গাহি সত্যের গান নবীজি—গাহি মানবতার গান,
বাধা-বিঘ্ন আসুক যতই, দিতেও যদি হয় প্রাণ।
জীবন-জিন্দেগিতে এর বিকল্প – কি আছে আর—
হক কায়েম, বাতিল উৎখাত—এটা কলেমার অঙ্গীকার।

মদিনার ধূলি কপালে মোর -একবার যদি লাগে,
জীবনেরি সাধের মালা- পূর্ণ হবে তবে।
আপনার আপন হওয়ার লাগি-দোয়া করি তাই—
দুনিয়া কবর আখেরাতে আপনাকে যেন পাই।

মানবতার দুনিয়া গঠন করিব – মনে বড় আশা—
সে শপথে এগিয়ে চলি- নেই অন্য ভাষা
বাতিল জালিম উৎখাত করিব – নিয়েছি এই শপথ,
সত্যের ইমাম দিয়েছেন মোদের সত্য মানবতার পথ।

**লেখক পরিচিতি** এস_এম_আবদুল_বারেক,
(সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) ও আউলাদে পাক পীরে কামেল হাজত রওয়া শাহাসুফি হযরত রুহুল আহম্মদ শাহ রাহমাতুল্লাহি আলাইহি।
📱 01672902019, 01847700814

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24