1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার

কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট) আয়শা সিদ্দিকা বুলু

কচুয়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, স্থাপত্য এবং সম্ভাবনাময় খাতসহ কচুয়া কেন্দ্রিক নানা বিষয় নিয়ে স্থানীয় কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া পাবলিক লাইব্রেরী হলরুমে এই আড্ডার আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া পাবলিক লাইব্রেরির সভাপতি আমির সালমান রনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও লেখক এস এম নাজমুল হুদা মিঞা, সাবেক অধ্যাপক, কবি ও লেখক নন্দকিশোর সাহা, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, শিক্ষা ক্যাডার (বিসিএস) কর্মকর্তা মো. মহিদুল ইসলাম, সাহিত্য অনুরাগী দিহিদার জাহিদুল ইসলাম বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এবং শিক্ষক ও লেখক কমল কৃষ্ণ বৈদ্যসহ আরও অনেকে।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃতি শিক্ষার্থীরা।
​আলোচনাসভায় বক্তারা কচুয়ার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি এবং সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এলাকার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে তরুণ প্রজন্ম ও সাহিত্যকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
​উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, কচুয়ার সাহিত্য ও সংস্কৃতির ধারাকে আরও গতিশীল করতে এখন থেকে প্রতি মাসেই ধারাবাহিকভাবে এই কবি আড্ডা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24