1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত-১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জামাল মিয়া একই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুর আনুমানিক আড়াইটার দিকে খেলাধুলাকে কেন্দ্র করে জামাল মিয়ার সন্তান ও প্রতিবেশী সুজন মিয়ার সন্তানদের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জামাল মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয়রা অভিযুক্ত সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান,শিশুদের ঝগড়া থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24