1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কচুয়ায় স্থানীয় কবি ও সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার

গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
যশোরের গঙ্গানন্দপুর ও ধুলিয়ানি ইউনিয়নে লতা বাহিনী বেপরোয়া। একের পর এক চাঁদাবাজি, মাদক কারবার, অস্ত্রবাজি, মারামারিতে লিপ্ত। এদের অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। বিএনপির নাম ভাঙিয়ে এই বাহিনীর সদস্যরা তাবৎ এলাকায় নানা অপকর্ম করছে।
গত সপ্তাহে আটুলিয়র ঢালিপাড়ায় গৃহবধূ রিনার হাত পা ভেঙে দিয়েছে লতা বাহিনী। এ সময় বাঁধা দেওয়ায় কয়েক জনকে মারধোর করে জখম করেছে। রিনার স্বামী আনিসুল।
লতা বাহিনীর নেতৃত্বে লতা। তার পিতা আব্দুল। আটুলিয়া অলি পাড়ায় তার বাড়ি। লতা একের পর আকাম কুকর্ম করলেও প্রশাসন তার নাগাল পাচ্ছে না। সে চিহ্নিত মাদক কারবারি। উঠতি বয়সী কিশোর ও যুবকদের কয়েকটি পয়েন্ট এ সে মাদক আখড়ায় বসায়। এরপর উল্লেখিতদের দিয়ে টার্গেট ব্যাক্তির কাছ থেকে চাঁদাবাজি করায়। এই লতা বাহিনীর বিরুদ্ধে মারামারি, বাড়িঘর ভাঙচুরসহ শত অভিযোগ স্পষ্ট। এলাকাবাসী প্রাণ ও নাজেহাল হওয়ার ভয়ে মুখ খুলতে পারেনা। নিরীহ গ্ৰামবাসী সেখানে লতা বাহিনীর কাছে জীম্মি।
এই বাহিনীর মাদক কারবার দেখাশোনা করে খবির।সে নিজেও ডিলার মাদক ব্যাবসায়ী। নুনু মেম্বারের ছেলে খবির লতা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার সাথে আছে সোহেল (৩৫)। তার পিতা রাশেদ। সে শ্রীচন্দ্রপুর পশ্চিম পাড়ার আওয়ামীলীগ ক্যাডার হিসাবে চিহ্নিত। তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র কালো রঙের পিস্তল আছে বলে জনশ্রুতি রয়েছে। আরো সঙ্গী ধুলিয়ানি ইউনিয়নের মস্ত মেম্বার। এর বাড়ি রামভাদ্রপুরে। এদের বাহিনীতে রয়েছে উজিরপুরের মিঠু, মুকুন্দপুরের রোকন ও বুলবুলি। অভিযোগ এদের কাছেও অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ক্যাডার ও বিএনপি নামধারী অপকর্মকারী সাথে নিয়ে লতা বাহিনী। এই বাহিনীর সদস্য প্রায় অর্ধশত। এরা বিনা বাঁধায় আটুলিয়া, শ্রীচন্দ্রপুর, গুলবাকপুর, ধুলিয়ানি, রামভদ্রপুরে অপকর্ম করে বেড়াচ্ছে।
গঙ্গানন্দপুর ইউনিয়নের কয়েক জন বিএনপি নেতা জানান লতার বিরুদ্ধে অবৈধ মাদক কারবার, চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ পাহাড়সম। দল তার দায়িত্ব নেবেনা। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান। আগে সে আওয়ামীলীগ ক্যাডার ছিল। কিন্তু এখন ইউনিয়ন বিএনপির কোন এক নেতার পকেটের লোক হিসাবে লতা এসব অপরাধ বহাল তবিয়তে করে বেড়াচ্ছে। পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তার নাগাল কেন পাচ্ছে না তা কারো বোধগম্য হচ্ছেনা। কয়েক গ্রামের মানুষ কার্যত লতা বাহিনীর কাছে জীম্মি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24