1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী আবু তালহা(৪৬)কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী আবু তালহা(৪৬)কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মৌচাক এলাকা থেকে আবু তালহাকে আটক করা হয়।
আটককৃত তালহা গাইবান্ধা সদর উপজেলার অনামিকা লেন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে মৌচাক চেয়ারম্যানবাড়ি রোড এলাকায় বিশ্বাস মজ্ঞিলে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্র জানায় গত ১৯ জুলাই ২০২৪ সালে কুমিল্লার সুমাইয়া আক্তার মুক্তার সাথে বিয়ে হয় তালহার। বিয়ের সময় তাকে ঘরের আসবাবপত্রসহ নগদ সাড়ে তিন লাখ টাকা যৌতুক দেয় সুমাইয়ার পরিবার। এদিকে বিয়ের বছর না ঘুরতেই ফের আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন তালহা। সুমাইয়ার পরিবার টাকা দিলে অস্বীকৃতি জানানোর পর থেকেই নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তালহা। গত ২৪ এপ্রিল রাতের স্বামী স্ত্রীর মধ্যে কলহবাধে। ঝগড়ার এক পযায়ে সুমাইয়া কে এলাপতারি মারধোর ও শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্ত। এসময় ভুক্তভোগী ওই নারীর আসে পাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করেন। ওই নারী দুই মাসের অন্তঃসত্তা থাকায় তল পেটে লাথী মেরে আঘাত করার কারনে বাচ্চা নষ্ট হয়ে যায়। পরে এ ঘটনায় ২৪ এপ্রিল রাতে সুমাইয়া আক্তার মুক্তা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমনাই নেই মামলা দায়ের করলে পুলিশ আবু তালহাকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় স্ত্রীর করা নারী শিশু নির্যাতন ও যৌতুক মামলায় আবু তালহাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24