1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, সন্ত্রাসী সম্রাট আজম এসআরবি ৬ ও ১ এর অভিযানে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট আজম এসআরবি-৬ ও ১ এর যৌথ অভিযানে গাজীপুর থেকে গ্রেফতার

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২২:৩০ ঘটিকার সময় এসআরবি-৬ ও এসআরবি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার সদর থানাধীন শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার বি কেম্পানীর প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক সম্রাট আজম শেখ (৩২), পিতা: শেখ কামাল, সাং: আঞ্জুমান, থানা: দৌলতপুর, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আজমের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপি’র দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ০৬টি মাদক, ০৪টি হত্যা চেষ্টা, ০২টি চাঁদাবাজি ও ০১টি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24