1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

চাঁপাইনবাবগঞ্জে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পে নিরাপত্তা জোরদার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ২৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ড্যামসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয়দের রাবার ড্যামের ওপর উঠে গোসল না করার জন্য অনুরোধ জানান।

পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর সংলগ্ন মহানন্দা নদীতে ২০২১ সালের ১১ নভেম্বর ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণকাজ শুরু হয়। গত বছর প্রকল্পটি চালু হয়। তবে সম্প্রতি স্থানীয়দের ড্যামের ওপর উঠে গোসল করার প্রবণতা দেখা দেওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24