1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

জাতীয় পুষ্টি সপ্তাহে মনোহরদীতে এতিম-দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃআঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আজ সকালে উপজেলার হাফিজপুর গ্রামের নূরে মদিনা রওজাতুল উলুম ছালেহা মাদ্রাসায় ২৫ জন এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ, স্বাস্থ্য পরিদর্শক সরদার মাসউদ হাছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম এবং অফিস সহায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24